রোগীদের জন্য
Dr Live কী?
Dr Live একটি ২৪ ঘণ্টার টেলিমেডিসিন সেবা। Dr Live অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে যোগ্য ডাক্তারের সাথে ভিডিও কলে প্রাথমিক স্বাস্থ্য কনসাল্টেশন নেওয়া যায়।
কীভাবে ডাক্তারের কনসাল্টেশন নেব?
Dr Live অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, তালিকা থেকে ডাক্তার বেছে নিয়ে বুকিং দিন। ডাক্তার নিশ্চিত করার পর পেমেন্ট করলে ভিডিও কলে কনসাল্টেশন পাবেন।
কীভাবে রেজিস্টার করব?
অ্যাপ খুলে আপনার মোবাইল নম্বর দিন। SMS-এ পাঠানো OTP কোড বসালেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
ডাক্তার বুকিং কীভাবে কাজ করে?
ডাক্তারের প্রোফাইল থেকে সময় বেছে বুকিং রিকোয়েস্ট পাঠান। ডাক্তার রিকোয়েস্ট গ্রহণ করলে নোটিফিকেশন পাবেন এবং "আমার বুকিং"-এ পেমেন্টের অপশন আসবে।
আমি কি নিজের পছন্দের ডাক্তার বেছে নিতে পারি?
হ্যাঁ। উপলব্ধ ডাক্তারদের তালিকা থেকে বিভাগ, অভিজ্ঞতা ও রেটিং দেখে আপনি নিজেই ডাক্তার বেছে নিতে পারেন।
কনসাল্টেশন ফি কত?
ফি ডাক্তারভেদে আলাদা এবং বুকিংয়ের আগেই অ্যাপে প্রত্যেক ডাক্তারের ফি দেখা যায়। কনসাল্টেশন ফি মাত্র ১০০ টাকা থেকে শুরু।
কীভাবে পেমেন্ট করব?
মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায়), ক্রেডিট/ডেবিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড) এবং অন্যান্য স্থানীয় পেমেন্ট মাধ্যমে ফি পরিশোধ করা যায়।
প্রেসক্রিপশন কীভাবে পাব?
কনসাল্টেশন শেষে ডাক্তার অ্যাপেই ডিজিটাল প্রেসক্রিপশন দেন। অ্যাপের বুকিং হিস্টোরি থেকে যেকোনো সময় তা দেখা, ডাউনলোড বা শেয়ার করা যায়।
দেশের বাইরে থেকেও কি ডাক্তার দেখানো যাবে?
হ্যাঁ। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো জায়গা থেকে Dr Live-এ কনসাল্টেশন নেওয়া যায়। যাদের স্মার্টফোন নেই, তারা নিকটস্থ Dr Live হেলথ পয়েন্ট থেকে সেবা নিতে পারেন।
ডাক্তারদের জন্য
কীভাবে রেজিস্টার করব?
"Dr Live for Doctors" অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন এবং প্রোফাইলের তথ্য পূরণ করুন।
কী কী কাগজপত্র লাগবে?
বিভাগ, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল ও অভিজ্ঞতার তথ্যের পাশাপাশি BMDC রেজিস্ট্রেশনের তথ্য ও প্রমাণ দিতে হয়। রেজিস্ট্রেশনের সময় অ্যাপ যে কাগজপত্র চাইবে, সেগুলো আপলোড করুন।
ডাক্তার যাচাই কীভাবে হয়?
Dr Live-এর অ্যাডমিন টিম আপনার দেওয়া তথ্য ও BMDC রেজিস্ট্রেশন যাচাই করে। অনুমোদনের পরই আপনার প্রোফাইল রোগীদের কাছে দৃশ্যমান হয়।
কনসাল্টেশন কীভাবে হয়?
রোগীর বুকিং রিকোয়েস্ট নোটিফিকেশনে আসে। আপনি গ্রহণ করলে রোগী পেমেন্ট করেন, তারপর নির্ধারিত সময়ে অ্যাপ থেকে ভিডিও কল করে কনসাল্টেশন দেন এবং প্রেসক্রিপশন লেখেন।
পেমেন্ট ও আয় কীভাবে পরিচালিত হয়?
প্রতিটি সম্পন্ন কনসাল্টেশনের আয় অ্যাপের আর্নিং সেকশনে যুক্ত হয়। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যোগ করে উত্তোলনের অনুরোধ করতে পারেন। বিস্তারিত শর্তাবলি রেজিস্ট্রেশনের পর আমাদের টিম জানিয়ে দেয়।
প্রতিষ্ঠানের জন্য
Dr Live কী কী কর্পোরেট স্বাস্থ্যসেবা দেয়?
কর্পোরেট প্ল্যানের আওতায় প্রতিষ্ঠানের এমপ্লয়ীরা অ্যাপের মাধ্যমে ভিডিও কলে ডাক্তারের কনসাল্টেশন নিতে পারেন — চুক্তি অনুযায়ী ফ্রি বা ডিসকাউন্টেড মূল্যে।
কোনো প্রতিষ্ঠান কীভাবে কর্পোরেট পার্টনার হবে?
কর্পোরেট পেজের ফর্মে তথ্য দিন বা আমাদের নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজন জেনে আমরা প্ল্যান প্রস্তাব করব এবং চুক্তির পর কর্পোরেট অ্যাকাউন্ট চালু হবে।
এমপ্লয়ীরা কীভাবে সেবা নেবেন?
এমপ্লয়ীদের তালিকা কর্পোরেট অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পর তারা Dr Live অ্যাপ ডাউনলোড করে নিজের নম্বরে লগইন করলেই প্ল্যানের সুবিধা পাবেন।
হেলথ পয়েন্ট এজেন্টদের জন্য
হেলথ পয়েন্ট কী?
হেলথ পয়েন্ট হলো এলাকার ফার্মেসিতে স্থাপিত Dr Live-এর ডিজিটাল স্বাস্থ্যকেন্দ্র, যেখানে এজেন্টের সহায়তায় যে কেউ ভিডিও কলে ডাক্তারের কনসাল্টেশন নিতে পারেন।
কে হেলথ পয়েন্ট এজেন্ট হতে পারেন?
যেকোনো এলাকার ফার্মেসি মালিক, যিনি এলাকার মানুষকে Dr Live-এর সেবা পেতে সহায়তা করতে আগ্রহী, তিনি আবেদন করতে পারেন।
রেজিস্ট্রেশনের জন্য কী লাগবে?
মালিকের নাম, মোবাইল ও WhatsApp নম্বর, জাতীয় পরিচয়পত্রের দুই পাশের ছবি, মালিকের ছবি, ফার্মেসির নাম, লোকেশন ও ঠিকানা, ফার্মেসির ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র (যেমন ট্রেড ও ড্রাগ লাইসেন্স)।
এজেন্ট মডেল কীভাবে কাজ করে?
এজেন্ট এলাকার রোগীদের সমস্যা শুনে Dr Live অ্যাপে উপযুক্ত ডাক্তারের সাথে কনসাল্টেশনের ব্যবস্থা করেন এবং প্রেসক্রিপশন বুঝিয়ে দেন। যাচাই শেষে আমাদের টিম প্রশিক্ষণ, ব্র্যান্ডিং ও বিস্তারিত শর্তাবলি জানিয়ে দেয়।
